Skip to main content

❤❤❤।।অবুঝ প্রেম।।❤❤❤

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

"আজকে একদম ক্লাস করতে ইচ্ছা করছেনা, বাইরে মেঘ করছে ছুটি পেলে ভালো হতো" একটু বিরক্তির সাথেই মৈনাক বললো।।কিছুক্ষন পর sir এসে বললো আজকে ক্লাস হবেনা এই কথা শুনে সে খুশি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে এলো।।সব বন্ধুরা চলে গেছে তার।।সাইকেল স্ট্যান্ড থেকে সাইকেল বার করে স্কুল থেকে বেড়াবে দেখলো বৃষ্টি শুরু।।
-"উফ!!একটু পড়ে আসতে পারলিনা; যাই চা খাই গিয়ে" এই বলে তার পরিচিত দোকানে গিয়ে একটা চা দিতে বলে সিগারেট ধরিয়ে একটান দিয়েছে দেখলো মৃত্তিকা আসছে বৃষ্টিতে দাঁড়াতে এই দোকানেই,জলদি করে ফেলে দিয়ে চা খেতে লাগলো।আসলে মৈনাক সেই 11 এর প্রথম দিন থেকে মৃত্তিককে পছন্দ করে কিন্তু বলতে পারেনা কিন্ত অন্য ছেলে তাকে কিছু খারাপ বলে বিরক্ত করলে সে পুরো romeo হয়ে যায়;মারপিট করতে তার ভয় লাগেনা এইভাবে ৫,৬ টি ছেলেকে মারা হয়ে গেছে।কেউ জিগেস করতো যদি সে কেন মারে ছেলেগুলোকে তখন মৈনাক হেসে বলে
-"মৃত্তিকা হলো wifi, আর আমি পাসওয়ার্ড।পাসওয়ার্ড এর কাজ হলো wifi কে প্রটেক্ট করা আমি সেটাই করি!!"
বাইরে বৃষ্টিটা বাড়লো মৃত্তিকা বিরক্ত হয়ে বললো
-"পড়তে যেতে হবে,আর বৃষ্টিও কমছেনা"
কথাটা শুনে মৈনাক কিছু বলতে যাবে তখনি তার ফোনটি বেজে উঠলো।।
মৃত্তিকা এখন তাকে দেখলো
-"কি রে বাড়ি জাসনি??আগেই বেড়ালি তো"
-"বৃষ্টি নেমে গেলো ভাবলাম কমলে যাবো"
আসলে মৃত্তিকাও আজকে একা তার বন্ধুরা আসেনি তাই মৈনাক দাঁড়িয়ে আছে মৃত্তিকা একা আছে বলে।।
-"তোর বন্ধুরা কই??একা বসে আজ"
-"চলে গেছে ,চা খাবি!!আসলে একা একা ভালো লাগেনা খেতে"(আবদারের ধরণেই বললো)
-"আচ্ছা"
চা খাওয়া শেষ হতেই না হতে বৃষ্টি টাও কমে গেলো
-"যাই এবার পড়তে যেতে হবে"
-"হম!!দেরি হয়ে গেলো তো তোর ৫ টা থেকে পড়া তো"
-"তুই কি করে জানলি"
একটু অপ্রস্তুত হয়ে কথাটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো।।
-"বাড়ি যাবি তো!"
-"হ্যাঁ"
-"একসাথে যাই চো!!আমিও একা আছি"
কথাটি শুনে মৈনাক মনে মনে খুশি হয়ে বললো"চো"
রাস্তায় যেতে যেতে মৃত্তিকাই প্রথমে কথা বললো
-"তুই এত ভীতু কেন?"
-"আমি ভীতু!!গোটা স্কুল আমাকে চেনে(একটু গর্ব করে বললো)"
-"বাঃ রে,ভীতু না তো কি!!আমাকে ৫,৬  টা ছেলে বিরক্ত করেছিলো বলে মেরেছিলিস কিন্তু যখন আমাকে কিছু বলিসনি"
-"ওই মানে আর কি।"
-"কি মানে হ্যাঁ!!সেই ক্লাস ১১ থেকে অপেক্ষাই করছি কবে এসে বলবি যে তুই আমাকে ভালোবাসিস।।এইটা না করে উনি কি করছেন অন্যদের মারছে।।"
মৈনাক চুপ
-"কি হলো চুপ কেন!!আজকেও মনে হয় কিছু বলটিস না আমি কথা না বললে।।আমি একা থাকলে রোজ দারাস।।তাও চুপ থাকিস।।ভালোবাসিস তাও বলিস না।।ভীতুরাম একটা"
-"না মানে কি করবো ভয় লাগে যদি তুই না বলে দিস"
-"ভীতু না বোকাও বটে।।আমি একা একা কেন যাই!!"
-"বন্ধুরা চলে যায় বলে"
-"হবেনা তোর দারা কিছু।।খালী মেরে বেড়াবি সবাই কে সারাজীবন"রেগে গিয়ে মৃত্তিকা বললো
মৈনাক চুপ থেকে কিছু ক্ষণ পর বললো
-"তুইও তো বলতে পারতিস"
-"কেন বলবো।মেয়েরা বলেনা তাও আজ বললাম"
-"আচ্ছা আচ্ছা"
-"কি আচ্ছা"
-"কিছুনা। বলছি রোজ আমি শেষ ক্লাস টা করবো।।সাথে বাড়ি আসবি"
-"বোকারাম কি করে প্রোপজ করে সেটাও জানেনা।। আচ্চা ঠিক আছে দাঁড়াবো।"
মৈনাক কথাটি শুনে হেসে ফেললো

এইভাবে রোজ দুজনে ছুটির পর একসাথে আসতো কিন্তু এখনো মৃত্তিকাকে প্রপোজ করেছে কিনা বলা যাবেনা।।

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

লেখক/লেখিকা:- অজানা 😢😢😢😢😢😢
আপনারা যদি এটি দেখছেন তাহলে কমেন্ট করবেন

সংগৃহীত করা হয়েছে ইন্টারনেট থেকে 😊😊😊😊

গল্পটি ভালোলাগলে কমেন্ট section এ জানান ☺☺☺

Comments